সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | চ্যানেল খুলনা

মাগুরায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;

মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল বুধবার (১ জানুয়ারি) দুপুরে শহরের ইসলামপুর পাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহরে ছাত্রদল নেতাকর্মীর অংশ গ্রহনে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে ভায়না মোড় জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এসময় জেলা ছাত্রদলের সদ্যসাবেক সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান হাবিব কিশোর, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আলমগীর হোসেন, এ্যাডভোকেট শাহেদ হাসান টগর, পিকুল হোসেন খান, জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল, নাজমুল হাসান লিটন, এ্যাডভোকেট তরিকুল ইসলাস কবির, এ্যাডভোকেট শহিদুল ইসলাম রূপক, জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ প্রমুখ।

এছাড়া দলীয় নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাগুরার শহীদ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারত করেন।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।