সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শীতকালে গরম পানিতে গোসল করলে ক্ষতি হয়? | চ্যানেল খুলনা

শীতকালে গরম পানিতে গোসল করলে ক্ষতি হয়?

এখন শীতকাল। সর্দি-কাশি, সোয়েটার-কম্বল, কমলালেবু-কফি সবই এখন বাঙালির সঙ্গী। তার সঙ্গে রয়েছে শুষ্ক ত্বকের সমস্যা। কিন্তু শুষ্ক ত্বকের থেকেও শীতকালে বেশ ভয় দেখায় র‍্যাশ। তাপমাত্রা কমলে তার প্রভাব ত্বকের উপরও পড়ে। ত্বক শুষ্ক হয়ে যায়। শীতকালে র‍্যাশ হওয়ার পেছনে আরেকটি অন্যতম সমস্যা হলো গরম পানিতে গোসল। ঠান্ডায় গরম পানিতে গোসল ছাড়া গতি নেই। কিন্তু গরম পানিই ত্বকের ‘কাল’।

শীতকালে আর্দ্রতা কম থাকার জেরে ত্বক শুকিয়ে যায়। তার উপর যদি গরম পানিতে গোসল করেন মুশকিল আরও বাড়ে। গরম পানি ত্বককে আরও শুষ্ক করে তোলে। তখনই ত্বক থেকে খোসা ওঠার মতো ছাল উঠতে থাকে, চুলকানি বাড়ে এবং র‍্যাশ বেরোয়। রুক্ষ-শুষ্ক ত্বকে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। এর জেরেও র‍্যাশ বেরোতে থাকে। শীতকালে ত্বককে র‍্যাশ ও শুষ্কতার হাত থেকে বাঁচাতে কী-কী করবেন, রইল টিপস।

ময়েশ্চারাইজার:
শীতকালে ক্রিম ছাড়া চলা যায় না। ত্বকের আর্দ্রতা জোগাতে হলে ময়েশ্চারাইজারের সাহায্য নিতেই হবে। একটু ভারী ও ঘন ময়েশ্চারাইজার বেছে নিন। পেট্রোলিয়াম জেলি, গ্লিসারিনের মতো উপাদানও ব্যবহার করতে পারেন শীতকালে ত্বকের যত্ন।

ঈষদুষ্ণ পানি:
শীতকালে ঠান্ডা পানি গায়ে ঢালা যায় না। কিন্তু গরম পানি ব্যবহার করলেও ত্বকে থাকা প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। তাই ঈষদুষ্ণ পানি ব্যবহার করুন। এক মগ গরম জলের সঙ্গে দু’মগ ঠান্ডা জল মিশিয়ে স্নান করুন। মুখ, হাত-পা পরিষ্কারের ক্ষেত্রেও এই নিয়ম মানুন।

তেল মাখতে পারেন:
গোসলের আগে তেল মাখলে ত্বক শুষ্কতার হাত থেকে রেহাই পায়। নারিকেল তেল, সর্ষের তেল, অলিভ অয়েলের মতো তেল মাখতে পারেন। এগুলো ত্বকের আর্দ্রতা জোগায়, পাশাপাশি ত্বকে পুষ্টি জোগায়।

ত্বককে সুরক্ষিত রাখুন:
ত্বককে ধুলোবালি, দূষণ ও ইউভি রশ্মির হাত থেকে সুরক্ষিত রাখা জরুরি। সকালে সানস্ক্রিন ব্যবহার করতেই হবে। এ ছাড়া এমন কোনো প্রসাধনী ব্যবহার করবেন না, যা ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

লাইফস্টাইল আরও সংবাদ

গরমে আখের রস নাকি ডাবের পানি, কোনটি বেশি উপকারী?

কখন কলা খাওয়া সবচেয়ে ভালো? জেনে নিন সঠিক সময়

অতিরিক্ত কফি পান করছেন? জেনে নিন শরীরে কী প্রভাব ফেলতে পারে

ভালো ঘুমের জন্য ৮টি স্বাস্থ্যকর অভ্যাস

ত্বকের বলিরেখা কমাতে উপকারী যেসব তেল

ত্বক তৈলাক্ত, শুষ্ক না স্পর্শকাতর? ঘরে বসেই পরীক্ষা করুন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।