সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
পিরোজপুরে চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার | চ্যানেল খুলনা

পিরোজপুরে চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি: চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ আন্তঃবিভাগ চোর চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। বুধবার ভোররাতে তাদেরকে পিরোজপুর সদর ও নেছারাবাদ উপজেলা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- পিরোজপুরের নাজিরপুর উপজেলার উত্তর গাওখালী গ্রামের মৃত কৃষ্ণ রায় এর ছেলে বাপ্পি ওরফে সুমন রায় (৩৮), নেছারাবাদ উপজেলার জিলবাড়ি গ্রামের আমির হোসেন এর ছেলে কামরুল (২৪), একই উপজেলার পশ্চিম বিন্না গ্রামের ফারুক হোসেন এর ছেলে মেহেদি হাসান (৩৮) এবং যশোরের অভয়নগর থানার ভূগিলহাট গ্রামের সাহেব মুন্সি’র ছেলে মুন্না মুন্সি (২৪)।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান জানান, গত ২১ নভেম্বর পিরোজপুর পৌরসভার মুসলিম পাড়ায় একটি ভাড়া বাসার সামনে থেকে হাবিবুর রহমান নামে এক সংবাদকর্মীর মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় একটি চোরচক্র।

এ ঘটনায় হাবিবুর রহমান পিরোজপুর সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর পুলিশ শহরের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রটিকে চিহ্নিত করে। এরপর পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা এর নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রের সদস্য সুমন রায়, মুন্না ও কামরুলকে গ্রেফতার করে। এরপর তাদের দেওয়া তথ্যমতে নেছারাবাদ উপজেলার পশ্চিম বিন্না গ্রামে মেহেদি হাসান এর বাড়ি থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করার পর তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এ চোর চক্রটি দীর্ঘ দিন ধরে পিরোজপুর থেকে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করে আসছিল। এর আগেও পিরোজপুর থেকে চুরি হওয়া আরেকটি মোটার সাইকেল যশোর থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

দেশে প্রথম ২৯ কার্যদিবসে ধর্ষণ মামলার রায় ঘোষণা, যুবকের মৃত্যুদণ্ড

এবার সীমান্তে গুলি ছুড়ল বিজিবি

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

পাঁচ মাসের শিশুকে গলা টিপে হত্যা করলেন মাদকাসক্ত বাবা

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।