সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
পরিবহন শ্রমিকদের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ | চ্যানেল খুলনা

পরিবহন শ্রমিকদের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীর সঙ্গে পরিবহন শ্রমিকদের ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাসযোগে গোপালগঞ্জ থেকে আসা খুলনা খুবি শিক্ষার্থীর সঙ্গে ভাড়া ও সিট নিয়ে বাগবিতণ্ডা, বিশ্ববিদ্যালয়ের সামনে না নামিয়ে সোনাডাঙ্গা বাস টার্মিনালে নিয়ে যাওয়া ও মারধরের প্রতিবাদে শিক্ষার্থীরা বুধবার (৪ ডিসেম্বর) টার্মিনালে গেলে এই ঘটনা ঘটে।

সন্ধ্যায় ঘটনা শুরু হলে সোনাডাঙ্গা বাস টার্মিনাল মোড়ে শিক্ষার্থীরা অবরোধ করে।এসময় বিপুল সংখ্যক সেনা, নৌ ও পুলিশ সদস্য সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিক্ষার্থীদের অভিযোগ, খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গোপালগঞ্জ থেকে রাজিব পরিবহনের একটি বাসে খুলনায় আসেন। বাসে ভাড়া নিয়ে সৃষ্ট ঘটনায় বাগবিতণ্ডার কারণে বাস শ্রমিকরা তাকে জিরো পয়েন্ট না নামিয়ে সোনাডাঙ্গায় নিয়ে যান। সেখানে তারা তাকে মারধর করেন। এ খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাস টার্মিনালে আসেন। এ সময় শ্রমিকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। ধাওয়া পাল্টা-ধাওয়া চলে। এরপর অন্য ছাত্ররা এসে আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। জড়িয়ে পড়েন সংঘর্ষে। এ সময় ছাত্ররা বাস টার্মিনালে অবরোধ করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহিবুল্লাহ মুহিব জানান, গোপালগঞ্জ থেকে রাজিব পরিবহনের বাসে করে খুবির এক শিক্ষার্থী খুলনায় আসছিলেন। ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে ওই শিক্ষার্থীকে লাঞ্ছিত করেন বাস শ্রমিকরা। বিষয়টি ওই শিক্ষার্থী অন্যদের জানান। তারা সোনাডাঙ্গা বাস টার্মিনালে অবস্থান নেন। সেখানে বাগবিতণ্ডার জেরে পরিবহন শ্রমিকরা শিক্ষার্থীদের ওপর হামলা চালান।

তিনি বলেন, এ সময় খুবির ছাত্র আশিক, সিয়াম, জিসান আহমেদ, অরুপ বসু, হৃদয় ও শাহরিয়ার পারভেজ সাদ আহত হয়। এ সময় দুই শিক্ষককেও লাঞ্ছিত করা হয়। এ সংবাদ ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক শিক্ষার্থী সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় আসেন। এক পর্যায়ে তারা শ্রমিকদের ধাওয়া দেন। দুই পক্ষের ধাওয়া পাল্টা-ধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) হাওলাদার সানওয়ার মাসুম বলেন, রাজিব পরিবহনে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র খুলনায় আসছিলেন। তাকে পরিবহনের সদস্যরা বসার সিট দেয়নি। পরিবহনের সদস্যরা তাকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে না নামিয়ে তাকে বাসস্ট্যান্ডে নিয়ে মারধর করে। এমন সংবাদের ভিত্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে ছাড়িয়ে নিতে বাসস্ট্যান্ডে আসেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তাদের থামানোর সকল চেষ্টা করা হয়।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।