সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ন্দরবন মহিলা কলেজের গরীব ও মেধাবীদের বৃত্তি প্রদান করলেন কৃষিবিদ শামীম | চ্যানেল খুলনা

ন্দরবন মহিলা কলেজের গরীব ও মেধাবীদের বৃত্তি প্রদান করলেন কৃষিবিদ শামীম

বাগেরহাটের রামপাল উপজেলার ঐতিহ্যবাহী সুন্দরবন মহিলা কলেজে অধ্যায়নরত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র পক্ষ থেকে বৃত্তি সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১২ টার দিকে কলেজে হলরুমে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ও আনোয়ারা মনোয়ারা ট্রাস্ট বৃত্তি এবং হাসিনা আলী ট্রাস্টের সহযোগিতায় এ বৃত্তি প্রদান করা হয়।

কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৩ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ তুলে দেন সুন্দরবন মহিলা কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান (শামীম)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আয়েশা সিদ্দিকা মানি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিউর রহমান সামি, উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মোঃ জিহাদুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপাধ্যক্ষ ইজারাদার নাহিদুল ইসলাম, অধ্যাপক আব্দুল মোক্তাদির, বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার সমন্বয়ক মিনহাজুল আবেদিন প্রমুখ।

বৃত্তি প্রদান শেষে কলেজের হল রুমে সুন্দরবন মহিলা কলেজের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ প্রয়াত আবু বকর ছিদ্দিক এঁর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এরপর তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এসময় কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও রামপাল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোঃ গোলাম ইয়াছিন

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ২০ টন সুপরি উদ্ধার, ৩ জনের বিরুদ্ধে মামলা

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।