সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে মাদক কারবারীকে কারাদন্ড ও জরিমানা | চ্যানেল খুলনা

ফকিরহাটে মাদক কারবারীকে কারাদন্ড ও জরিমানা

বাগেরহাটের ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতে এক মাদক কারবারীকে তিন মাসের কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত মাদক কারবারী সরদার বিল্লাল হোসেন (৩৭) উপজেলার কাকডাঙ্গা গ্রামের মোকলেসুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, বুধবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কাকডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারী সরদার বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে প্রায় এক’শ গ্রাম গাঁজা উদ্ধার করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফকিরহাট সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী গ্রেপ্তারকৃত মাদক কারবারীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এসময় বাগেরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন ও ফকিরহাট মডেল থানার এএসআই আজাদুল হক উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।