সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

ফকিরহাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে উপজেলার লখপুর এলাকা থেকে মমতাজ বেগম (২৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।

নিহত মমতাজ বেগম উপজেলার লখপুর এলাকার মোহম্মদ আলীর স্ত্রী।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চি করেছেন।

পুলিশ জানায়, মমতাজ বেগমের স্বামী ঢাকাস্থ একটি কোম্পানিতে চাকরি করেন। কিন্তু মমতাজ দুই ছেলে ও শাশুড়ীকে নিয়ে লখপুর বাড়িতে বসবাস করে থাকেন।

বুধবার সকালে বড় ছেলে স্কুলে যায় এবং ছোট ছেলেকে সঙ্গে নিয়ে শাশুড়ী মাদরাসায় যান। দুপুরে বড় ছেলে স্কুল থেকে এসে মা মা বলতে ডাকতে থাকেন। মায়ের সাড়া শব্দ না পাওয়ায় ঘরে ঢুকে দেখে তার মা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো মৃত অবস্থায় ঝুলে আছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ শেষে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।