সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালেবান নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে অস্ট্রেলিয়ায় খেলবে আফগান নারীরা | চ্যানেল খুলনা

তালেবান নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে অস্ট্রেলিয়ায় খেলবে আফগান নারীরা

তালেবানরা ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর দেশটিতে নারীদের জন্য কঠোর বিধিনিষেধ জারি করা হয়। নারী ক্রিকেটারদের খেলা নিষিদ্ধ করে দেয় তালেবান। যার কারণে সে সময় অস্ট্রেলিয়ায় পাড়ি জমায় দেশটির অনেক নারী ক্রিকেটার। এবার সেই নারীদের একাংশ অস্ট্রেলিয়ায় একটি ম্যাচ খেলতে যাচ্ছে।

আগামী ৩০ জানুয়ারি উইমেন’স অ্যাশেজের আগে একটি ম্যাচ খেলবে আফগান মেয়েরা। তাদের দলটির নাম দেওয়া হয়েছে ‘আফগানিস্তান উইমেন’স ইলেভেন’। যেখানে তাদের প্রতিপক্ষ হবে ‘ক্রিকেট উইথআউট বর্ডার ইলেভেন।’

আফগানিস্তানের এসব মেয়েরা তালেবান ক্ষমতায় আসার পর দেশ ছেড়ে ক্যানবেরা ও মেলবোর্নে আশ্রয় নেয়। সেখানেই ক্রিকেট চালিয়ে যাচ্ছে তারা। যাদের মধ্যে অনেকেই স্থানীয় বিভিন্ন ক্লাবে খেলছেন। তবে এবার আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের হয়ে ম্যাচও খেলতে যাচ্ছে দেশটির নারীরা।

এর আগে, ২০২০ সালে অস্ট্রেলিয়ায় পালিয়ে যাওয়া ১৭ আফগান ক্রিকেটার আইসিসিকে একটি চিঠি লিখে শরণার্থী ক্রিকেট দল গঠনে সহায়তা চেয়েছিল। সেই চিঠিতে তারা লিখেছিলেন, আফগানিস্তানের ছেলেদের দলের মতো তারাও সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলতে চান। যদিও এখন পর্যন্ত সে ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি আইসিসি। পরে অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় শরণার্থী দল গঠন করে ম্যাচটি খেলতে যাচ্ছে আফগান নারীরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

ড্র দিয়ে এশিয়ান গেমস শেষ বাংলাদেশের মেয়েদের

টি-টোয়েন্টিতে জ্যোতির উত্তরসূরি নাহিদা না মোস্তারি?

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হারল বাংলাদেশ নারী ফুটবল দল

সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন বিশ্বসেরা রিবাকিনা

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়

ব্যালন ডি’অরে ষষ্ঠ মেক্সিকান কুইনোনেস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।