সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার, মামলায় মা-ছেলে গ্রেপ্তার | চ্যানেল খুলনা

ফকিরহাটে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার, মামলায় মা-ছেলে গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাট মডেল থানায় কলেজ ছাত্রী (১৭) অপহরন মামলার অভিযুক্ত আসামী মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার লখপুর এলাকার লেলিন তালুকদারের স্ত্রী ডলি বেগম (৪৫) ও ছেলে প্রিন্স তালুকদার (২০)। তাদের শনিবার (৯ নভেম্বর) রাতে খুলনাস্থ ফুলবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আ. আলিম মামলার বরাত দিয়ে জানান, গত ৮ অক্টোবর সকালে বাড়ি থেকে ওই কিশোরী কলেজে যাওয়ার পথে অভিযুক্ত আসামীরা টাউন-নওয়াপাড়া এলাকা থেকে সুকৌশলে তাকে অপহরন করে নিয়ে যায়।

এ ঘটনায় গত ১২ অক্টোবর ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ৫জনের নাম উল্ল্যেখ করে ফকিরহাট মডেল থানায় একটি অপহরন মামলা করেন। মামলার দুইজন অভিযুক্ত আসামী মা-ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, কলেজ ছাত্রী অপহরন মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত আসামীদের রোববার (১০ নভেম্বর) আদালতে সোর্পদ করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।