সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
হাসিনার দুঃশাসনের কারণে কোন লোক আ’লীগের নাম বলার সাহস পাচ্ছে না: মাসুদ সাঈদী | চ্যানেল খুলনা

হাসিনার দুঃশাসনের কারণে কোন লোক আ’লীগের নাম বলার সাহস পাচ্ছে না: মাসুদ সাঈদী

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 263.98483; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

পিরোজপুর প্রতিনিধি :: শেখ হাসিনার সরকার পতনের মূল কারণ দুঃশাসন ও নির্যাতন। তার দুঃশাসনের কারণে আজ একটি লোকও আওয়ামীলীগের নাম বলার সাহস পাচ্ছে না বলে মন্তব্য করেছেন পিরোজপুর ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব মাসুদ সাঈদী। শনিবার দুপুরে পিরোজপুরের নাজিরপুর প্রেসক্লাবে কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

প্রেসক্লাব সভাপতি কে এম সাঈদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম সিপারের সঞ্চালনায় তিনি আরো বলেন, বাংলাদেশে ১৮ কোটি মানুষ, কিন্তু দেশ শাসন করে মুষ্টিমেয় কিছু মানুষ। আর সেই সকল মুষ্টিমেয় মানুষের দুর্নীতি করার কারণে, দেশকে বিভাজনের পথে ঠেলে দেয়ায়, দেশের সম্পদ বিদেশে পাচার করার জন্য আজকে আমরা ধুকে ধুকে মরছি।
সেজন্য আমাদের মাথায় পচন ধরায় শরীরও প্যারালাইসড হয়ে যাচ্ছে। যারা দেশের শাসন ব্যবস্থায় ছিলেন তারা যদি দেশটাকে নিজেদের পৈত্রিক সম্পত্তি বা নিজেকে দেশের শাসক না ভেবে জনগণের সেবক মনে করতেন তাহলে দেশের অবস্থা এমন হতো না।

পিরোজপুরের -১ এর উন্নয়ন প্রসঙ্গে মাসুদ সাঈদী বলেন, বিগত ১৫-১৬ বছরে এই এলাকায় তিনজন জাদরেল এমপি ও সরকারের গুরুত্বপূর্ণ ২ জন মন্ত্রী থাকলেও এলাকার মানুষের জন্য দৃশ্যমান কোনো উন্নয়নই করেননি। বিগত দিনে পিরোজপুরের যা কিছু উন্নয়ন হয়েছিল আমার বাবা দুইবারের এমপি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর সময়ই হয়েছিল।

এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনে যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তবে প্রশাসনের তোষামুদি না করে জনগণের এবং সাংবাদিকদের সাথে সমন্বয় করে সবার সহযোগিতা নিয়ে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর পিরোজপুর গড়ে তুলবো। কেননা সাংবাদিকরা সব সময় সহায়ক শক্তি হিসাবে কাজ করে থাকেন। সকলের ভুলত্রুটি তারাই পারে মানুষের সামনে তুলে ধরতে।

মতবিনিময় সভায় প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাক্ষ মো. জহিরুল হক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক সহ জেলা ও উপজেলার জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।