সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সিলেটের পাথর রাজ্যের ‘লর্ড’ আ.লীগ নেতা কালা মিয়া গ্রেফতার | চ্যানেল খুলনা

সিলেটের পাথর রাজ্যের ‘লর্ড’ আ.লীগ নেতা কালা মিয়া গ্রেফতার

সিলেটের পাথর রাজ্যের অন্যতম ‘লর্ড’ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী ওরফে কালা মিয়াকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-৯।

আফতাব আলী ওরফে কালা মিয়া (৫০) তেলিখাল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। যুক্তরাজ্য বিএনপির সভাপতি আবদুল মালেকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। শনিবার রাতে সিলেট নগরের পূর্ব দরগাহ গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৯–এর সহকারী পুলিশ সুপার(গণমাধ্যম) মো. মশিহুর রহমান জানান, মামলার পর থেকে আফতাব আলী পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে সিলেটের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, হামলা ও নাশকতার অভিযোগে আফতাব আলীর বিরুদ্ধে সিলেটের দক্ষিণ সুরমা থানায় গত ১১ সেপ্টেম্বর মামলা হয়। এক সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরের পূর্ব দরগাহ গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন জানান, গ্রেফতারের পর আফতাব আলীকে থানায় হস্তান্তর করে র‌্যাব। পরে তাকে আজ বেলা ১১টার দিকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ২০২১ সালের ২৭ এপ্রিল সিলেট নগরের দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি আবদুল মালেকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর দক্ষিণ সুরমা থানায় মামলা করেন আব্দুল মালেকের বাড়ির তত্ত্বাবধায়ক দক্ষিণ সুরমা উপজেলার তেতলী টিলাবাড়ির বাসিন্দা মো. আল আমিন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

হয়তো শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন আহমদ

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৫, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির: রেজাউল করিম

ইসলামের নামে ‘মিথ্যাচার’ করছে জামায়াত: চরমোনাই পীর

‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’

নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না: জামায়াত প্রার্থী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।