সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“আগামী প্রজন্ম সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় র‌্যালি উপজেলা পরিষদ ভবন চত্তর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউএনও কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা।

বক্তব্য রাখেন ফকিরহাট মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মো. ওহিদুর রহমান, ফায়ার সার্ভিসের গ্রুপ লিডার মো. মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহাজান মিয়া, সাংবাদিক মান্না দে, শেখ সৈয়দ আলী। এসময় সাংবাদিক শেখ আসাদুজ্জামান, এম জাকির হোসেন, সাগর মল্লিক, সৈয়দ জালিস মাহমুদসহ ফায়ার সার্ভিসের সদস্যগন উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।