সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বৈষম্যবিরোধী ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে এ দেশকে রক্ষা করেছে : কাজী রেজাউল হোসেন | চ্যানেল খুলনা

বৈষম্যবিরোধী ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে এ দেশকে রক্ষা করেছে : কাজী রেজাউল হোসেন

“কংগ্রেসের মুলনীতি, সুস্থধারার রাজনীতি ” এ শ্লোগান নিয়ে সারাদেশে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কংগ্রেস । আামাদের দল ১৯১৯ সালে নিবন্ধন লাভ করে দেশে সুস্থ ধারার রাজনীতির বিকাশ করছে । দেশের মানুষের কাছে বাংলাদেশ কংগ্রেসের নীতি,আর্দশ বাস্তবায়নের জন্য প্রত্যন্ত গ্রামাঞ্চলে কাজ করছে । আমরা ২০২৪ সালে প্রথমবার জাতীয় নির্বাচনে অংশ গ্রহন করি । নিজেরা ঐক্যবদ্ধ হয়ে সারাদেশে বাংলাদেশ কংগ্রেস ৩শ’ আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করে। ২০২৪ সালের নির্বাচনে এসে আমরা প্রতারিত হয়েছি। আমাদের নেতাকর্মীদের ভোট কেন্দ্রে বাধাপ্রদানসহ নানা ধরণের ভয়ভীতি দেখানো হয়েছে । তবুও আমরা নির্বাচন থেকে সরে যাইনি । আমরা কোন দলের পক্ষ নিয়ে রাজনীতি করি না । নিজের দলের প্রচার-প্রসার ও নীতি আর্দশ নিয়ে বাংলাদেশ কংগ্রেস এগিয়ে যাচ্ছে। এ দেশ থেকে ফ্যাফিবাদী সরকারের পতন হয়েছে । তারা এ দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করেছে । অন্তর্বতীকালীন সরকারের প্রতি আমার আহবান বাইরে পাচার হওয়া সেই সব অর্থ অবিলম্বে ফেরত আনতে হবে । কারণ এ অর্থ এদেশের মানুষের
আজ শনিবার দুপুরে মাগুরা সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার প্রাঙ্গনে বাংলাদেশ কংগ্রেস মাগুরা জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন কেন্দ্রীয় চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন । তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদীর সরকারের হাত থেকে এ দেশকে রক্ষা করেছে । তাদের প্রতি আমার দলের পক্ষ থেকে সশ্রদ্ধা । বাংলাদেশ কংগ্রেস সুস্থধারার রাজনীতি চর্চার জন্য কাজ করে যাচ্ছে ।
সভায় জেলা শাখার আহবায়ক শতদল বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সেক্রেটারী বাচ্চু চোপদার,সদর উপজেলার সভাপতি খোকন চোপদার,শ্রীপুর শাখার সভাপতি আসাদুজ্জামান,বগিয়া ইউনিয়ন শাখার সভাপতি মুকিদ হোসেন ও জেলা ছাত্র কংগ্রেসের আহবায়ক কাজল ইসলাম প্রমুখ। সভা শেষে শতদল বিশ্বাসকে আহবায়ক ও বাচ্চু চোপদারকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয় । মতবিনিময় সভায় বাংলাদেশ কংগ্রেস মাগুরা শাখার থানা,পৌর,ইউনিয়ন শাখার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।