সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে বিএনপি নেতা ড. ফরিদুল ইসলাম’র পুজা মণ্ডপ পরিদর্শন | চ্যানেল খুলনা

রামপালে বিএনপি নেতা ড. ফরিদুল ইসলাম’র পুজা মণ্ডপ পরিদর্শন

বাগেরহাটের রামপালে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলার সন্ন্যাসী সার্বজনীন দূর্গা মন্দির, ভোজপাতিয়া ইউনিয়নের কালিবাড়ী সার্বজনীন দূর্গা মন্দির, বাঁশতলী ইউনিয়নের গিলাতলা সার্বজনীন দূর্গা মন্দির, হুড়কা, শ্রীফলতলা, সগুনা, বাবুরবাড়ি দূর্গা মন্দির পরিদর্শন করেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। পরিদর্শনে গিয়ে প্রতিটি মন্দিরে নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

মতবিনিময় সভায় বক্তব্যে তিনি বলেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সকলে ভাই ভাই। আমরা এদেশে মিলেমিশে থাকতে চাই। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সারাদেশে বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা পাহারা দিচ্ছেন। আশা করছি রামপাল ও মোংলায় দুর্গাপূজা এবার সবচেয়ে শান্তিপূর্ণ ও আনন্দময় হবে। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিগত দিনের ন্যায় বিএনপি তাদের পাশে রয়েছে। আপনাদের ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত করলে কঠোরভাবে দমন করা হবে। আপনাদের যেকোনো প্রয়োজনে নেতা-কর্মীরা আপনাদের পাশে রয়েছে।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, যুবদলের সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চু, যুবদল নেতা মাসুদুর রহমান পিয়াল, শাহাজালাল গাজী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী অজিয়ার রহমান, বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ, এনামুল হক প্রিন্স, বকতিয়ার রহমান, সবুজ শেখ, আরিফ গজনবী, ছাত্রনেতা মোফাজ্জল হোসাইন বাদল, আওয়াল প্রমুখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।