সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’- প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৩০ সেপ্টেম্বর) ফকিরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বেলা ১১টায় আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সামাজ সেবা কর্মকর্তা অতিশ সরদার, সহকারী প্রোগ্রামার মো. আলমগীর হোসেন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, দেশের সমৃদ্ধির জন্যে সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। এক্ষেত্রে কন্যা শিশুদের যথাযথ ভূমিকায় আসীন করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজন কন্যা শিশুদের সুরক্ষা প্রদান করা, তাদের প্রতি সব রকমের সহিংসতা এবং নির্যাতন রোধ করা।

এ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিরিন হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আফিয়া জান্নাত শান্তা ও জান্নাতুল ফেরদৌস যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন। এছাড়া আট্টাকা কে আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের জাহিন মাহদিয়াত খান দ্বিতীয় ও শিরিন হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের খান আছিয়া তাবাচ্ছুম তৃতীয় স্থান অধিকার করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।