সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ৮৬০ | চ্যানেল খুলনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ৮৬০

ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এই সময়, ৮৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি মাসের ২৮ তারিখ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬৭ জনের মৃত্যু হয়েছে। এবং এএ সময়ে মোট রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৭২৪ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন হাসপাতালে ভর্তির মধ্যে বরিশাল বিভাগে ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৪ জন, ঢাকা জেলায় (সিটি কর্পোরেশন সীমার বাইরে) ১০৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯৫ জন এবং ঢাকা দক্ষিণে ১৮১ জন। খুলনা বিভাগে ৫৩ জন। এছাড়া রাজশাহী বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন, সিলেট বিভাগে ৬ জন এবং রংপুর বিভাগে ১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মতে, এই বছরের জানুয়ারি থেকে মোট ২৮ হাজার ৫৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে ১৫০ জনের। গত বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি হয়েছিল। ১ হাজার ৭০৫ জন মারা গেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

স্বাস্থ আরও সংবাদ

অক্টোবরে ১১ দিনে ডেঙ্গুতে ৬২ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

আরও ৩৫ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্য

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৭৮

খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত

হামের মধ্যে ৩৪ লাখ শিশুকে এমআর টিকার আওতায় আনা হচ্ছে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।