সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে জাতীয় ফল মেলার আয়োজন | চ্যানেল খুলনা

ফকিরহাটে জাতীয় ফল মেলার আয়োজন

মেলার এবারের প্রতিপাদ্য ‘ফলে পুষ্টি অর্থ বেশ, স্মার্ট কৃষির বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশিয় ফল মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে জাতীয় ফল মেলায় বিভিন্ন প্রজাতির দেশি বিদেশী ফল স্টলে স্থান পায়। বিভিন্ন ধরনের ফলে সুঘ্রাণে মুখরিত ছিল অনুষ্ঠান স্থল। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেখ সাখাওয়াত হোসেন।

এ ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, নীল রতন রায়, তানিয়া রহমান, বিপ্লব দাশ, প্রদীপ মণ্ডল, মুহাম্মদ ইকরামুল কবির প্রমূখ।

ফল মেলায় আনারস, পেপে, চালতা পেয়ারা, কলা, জামরুল, সাম্মাম, কদবেল, তালসহ বিভিন্ন প্রজাতির ফল স্থান পায়। এসব সহজলভ্য ফলের পুষ্টিমান ও নানা গুণাগুণের সাথে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন করা হয় বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেখ শাখাওয়াত হোসেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।