সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ছাত্র-জনতার এ অর্জন আমাদের ধরে রাখতে হবে- কৃষিবিদ শামীমুর রহমান শামীম | চ্যানেল খুলনা

ছাত্র-জনতার এ অর্জন আমাদের ধরে রাখতে হবে- কৃষিবিদ শামীমুর রহমান শামীম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষনা বিষয়ক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান বলেছেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ নতুন করে এক স্বাধীনতা অর্জন করেছে। ছাত্র-জনতার সংগ্রামের ফলে অর্জিত এ স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার এদেশের হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টানদের ব্যবহার করে দীর্ঘ সময় ক্ষমতা আকড়ে ধরেছিল। তাদের সংখ্যালঘু উপাধি দিয়ে তারা নিজেদের ফায়দা লুটে নিয়েছে। শেষ পর্যন্ত তারা স্বৈরাচারী আচরণ করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে দেশ থেকে বিদায় নিয়েছে। এখন আমাদের নতুন করে স্বৈরাচার পতনের পর সম্মিলিতভাবে দেশ গড়ার কাজ করতে হবে।

তিনি শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ বাসস্ট্যান্ড চত্বরে সংখ্যালঘু সম্প্রদায়ের সকল নাগরিকদের জান-মাল বাড়ি-ঘর ও মন্দিরের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এক সমাবেশে এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাবু শষীণ হালদার। রামপাল ও মোংলা উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত ওই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা এস অনিমেষ, মোংলা পৌর বিএনপি সাবেক মেয়র জুলফিকার আলী, রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, জেলা বিএনপি নেতা সরদার অজিয়ার রহমান, প্রভাষক মোক্তাদির হোসেন, অনিন্দ্রনাথ পাল, অমিত রায়, অসিম কুমার মণ্ডল, শিমুল চন্দ্র রায় প্রমুখ।

এ সময় রামপাল ও মোংলা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শুরুর আগে দুই উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মীরা মিছিল সহকারে সমাবেশে উপস্থিত হন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।