সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দই মাটন রাঁধতে চান? জেনে নিন রেসিপি | চ্যানেল খুলনা

দই মাটন রাঁধতে চান? জেনে নিন রেসিপি

দমদার মাটন

উপকরণ: খাসির মাংস ৫০০ গ্রাম, আদাবাটা ১ চা–চামচ, পেঁয়াজ আধা কাপ, রসুনবাটা ২ চা–চামচ, মরিচগুঁড়া ৩ চা–চামচ, হলুদগুঁড়া ১ চা–চামচ, জিরাগুঁড়া ২ চা–চামচ, ধনেগুঁড়া ২ চা–চামচ, টক দই আধা কাপ, গরমমসলার গুঁড়া ১ চা–চামচ, লবণ স্বাদমতো ও পানি আধা লিটার।

প্রণালি: মাঝারি একটি বাটিতে সব বাটা ও গুঁড়া মসলা ঢেলে পরিমাণমতো পানি দিয়ে মিশ্রণ তৈরি করে নিন। অন্য একটি প্যানে তেল দিয়ে তেজপাতা, মৌরি ও মাংস ঢেলে ভালোভাবে কষিয়ে নিন। লবণ দিন। এতে মসলার মিশ্রণ দিয়ে মাঝারি আঁচে কষাতে থাকুন। পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রাখুন ১০ মিনিট। পাত্রের নিচে একটি তাওয়া বসিয়ে এবার দমে দিন। পানি শুকিয়ে মাখো মাখো হয়ে এলে নামিয়ে নিন।

দই মাটন

দই মাটন

উপকরণ: খাসির মাংস ৫০০ গ্রাম, টক দই ১ কাপ, শুকনা মরিচ ৪টি, পেঁয়াজবাটা আধা কাপ, রসুনবাটা ২ চা–চামচ, আদাবাটা ১ চা–চামচ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা–চামচ, লবণ স্বাদমতো ও ঘি আধা কাপ।

প্রণালি: ঘি আর শুকনা মরিচ বাদে বাকি সব উপকরণ ম্যারিনেট করে এক ঘণ্টা ফ্রিজে রাখুন। একটি সসপ্যানে ঘি ও শুকনা মরিচ একটু গরম করুন। আগে থেকে মেখে রাখা মাংসগুলো দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিন। পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রাখুন। সেদ্ধ ও মাখো মাখো হয়ে এলে নামিয়ে নিন।

https://channelkhulna.tv/

লাইফস্টাইল আরও সংবাদ

ভালো ঘুমের জন্য ৮টি স্বাস্থ্যকর অভ্যাস

ত্বকের বলিরেখা কমাতে উপকারী যেসব তেল

ত্বক তৈলাক্ত, শুষ্ক না স্পর্শকাতর? ঘরে বসেই পরীক্ষা করুন

ঘরের ধুলাবালি থেকে অ্যালার্জি ? সতর্ক থাকবেন যেভাবে

সামনে বিয়ে? ত্বকের যত্নে যে ভুলগুলো করবেন না

অ্যালোভেরা জেল সরাসরি ত্বকে লাগানো কি ঠিক?

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।