সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে বন্যার্তদের সহায়তায় প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে বন্যার্তদের সহায়তায় প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাটে বন্যার্তদের জন্য অনুষ্ঠিত প্রীতি ফুটবল খেলায় খুলনা মোহামেডান স্পোটিং ক্লাবকে হারিয়ে কলকলিয়া মিলন সংঘ চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) কলকলিয়া জিসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলায় কলকলিয়া মিলন সংঘ ১-০ গোলের ব্যবধানে খুলনা মোহামেডান স্পেটিং ক্লাবকে হারিয়েছে। খেলাটি আয়োজন করেন কলকলিয়া মিলন সংঘ। খেলায় বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতি ঘটে।

খেলা প্ররিচালনা করেন প্রফেসর শোয়েব চৌধুরী। সহযোগি ছিলেন তৈয়বুর রহমান ও লাচ্চু মোড়ল। ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন সার্জেন্ট (অব:) আ. জাসিস হায়দার, আ. হাসনাত রিপন, ও সুমিলুক্স। খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক শেখ জিাউর রহমান। তাকে পুরস্কার প্রদান করেন সাবেক ফুটবলার তানভির ইসলাম লিমন।

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় দলের সাবেক গোল রক্ষক শেখ জিয়াউর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশিষ কুমার রায়, অবসরপ্রাপ্ত উপধ্যক্ষ দ্বিজেন্দ্রনাথ মজুমদার সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।