সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
অবশেষে বাংলাদেশি পাসপোর্ট পেলেন হামজা | চ্যানেল খুলনা

অবশেষে বাংলাদেশি পাসপোর্ট পেলেন হামজা

বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, কয়েকদিন আগেই তার বাংলাদেশি পাসপোর্ট হয়েছে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের ব্যস্ততার জন্য লন্ডনস্থ হাইকমিশনে যেতে পারেননি তিনি। শুক্রবার (আগস্ট) ইংল্যান্ড স্থানীয় সময় বিকেলের পর হামজার মা পাসপোর্ট সংগ্রহ করেন।

বিষয়টি নিশ্চিত করে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘হামজার পরিবার পাসপোর্ট সংগ্রহ করেছে বলে আমাদের জানিয়েছেন। আমরা এখন সামনের পরবর্তী ধাপগুলো সম্পন্ন করার জন্য অগ্রসর হব।’

হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে চান। তিনি ইংল্যান্ড যুব দলে খেলায় বাফুফেকে ইংল্যান্ড ফুটবল এসোসিয়েশনের অনাপত্তিপত্র প্রয়োজন। সেই অনাপত্তিপত্র পাওয়ার পর ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আবেদন করতে হবে। সেই কমিটির সবুজ সংকেত পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাঁধা নেই হামজার।

বাংলাদেশ সেপ্টেম্বর উইন্ডোতে ভুটানে খেলবে। এই উইন্ডোতে হামজার খেলার সম্ভাবনা নেই। তাকে এই বছরের অন্য উইন্ডোতে খেলানোর চেষ্টা করবে বাফুফে।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নে ম্যানইউর ধাক্কা, রেলিগেশনে টটেনহাম

তিন ম্যাচ আগেই ছিটকে গেল রিশাদদের দল

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লিস্টার!

বাংলাদেশে খেলার অভিজ্ঞতার ফায়দা লুটেছেন ফক্সক্রফট

বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে নিয়ে যা বললেন মাশরুর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।