সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে গাঁজাসহ কারবারী গ্রেপ্তার | চ্যানেল খুলনা

ফকিরহাটে গাঁজাসহ কারবারী গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাটে গাঁজাসহ এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ গোয়েন্দা শাখার একটি দল।

বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ গোয়েন্দা শাখার ইন্সপেক্টর আতাউর রহমানের নেতৃত্বে একটি দল উপজেলার মাসকাটা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদককারবারী আমিনুর শেখকে গ্রেপ্তার করে। এসময় তার শরীর তল্লাশী করে ৩০০গ্রাম গাঁজা উদ্ধার করে। মাদককারবারী আমিনুর শেখ মাসকাটা গ্রামের হানিফ শেখের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামীকে ফকিরহাট মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত আসামীকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।