সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল | চ্যানেল খুলনা

রামপালে শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল

বাগেরহাটের রামপালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সকাল দুপুর ১২ টায় উপজেলা যুবদলের আয়োজনে রামপাল সদরে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল থেকে উপজেলার সকল ইউনিয়ন থেকে রামপালে জড়ো হতে থাকে যুবদলের নেতা-কর্মীরা। এরপর থানা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিলে ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই স্লোগান দেন নেতা-কর্মীরা মিছিলটি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চুর সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়াল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী শাহাজালাল, রামপাল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান সুমন, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ওয়াহেদুজ্জামান সাবু, কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল মোল্লা খোকনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।