সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে রাধা গোবিন্দ মন্দিরে বিএনপি ও অংঙ্গ সহযোগি সংগঠনের সম্প্রীতি সমাবেশ | চ্যানেল খুলনা

চিতলমারীতে রাধা গোবিন্দ মন্দিরে বিএনপি ও অংঙ্গ সহযোগি সংগঠনের সম্প্রীতি সমাবেশ

ছাত্রজনতার গণঅভুত্থানের পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, ধর্মীয় উপসনালয় হামলা ও সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাগেরহাটের চিতলমারীতে শান্তি ও সস্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭ টায় শ্রী শ্রী কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দির আখড়াবাড়ীতে এ শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সদস্য রুনা গাজী।

এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লিমন বিশ্বাস ইউনুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ন-আহ্বায়ক শরিফুল হাসান অপু তালুকদার, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আছাদুজ্জামান আছাদ, উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি টিপু শিকদার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি প্রবীর সাহা, সাধারণ সম্পাদক তিলক মন্ডল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোস্ত মাসুদ তালুকদার, সাবেক সভাপতি শেখ ফজলুল হক, জেলা ছাত্র দলের যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন শেখ, সহ যুগ্ম-সাধারণ সম্পাদক জহরুল শেখ, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আশরাফুল ইসলাম, ছাত্রদল নেতা মানিক গাজী, সৈয়দ তানভীর হাসান, ইসমাইল শেখ, সজীব শিকদার, লিমন তালুকদারসহ মন্দিরের সদস্য ও বিএনপিসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।