সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে আইন শৃঙ্খলা বাহিনীর টহল | চ্যানেল খুলনা

ফকিরহাটে আইন শৃঙ্খলা বাহিনীর টহল

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকায় যৌথ টহল দিয়েছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন।

সোমবার (১২ আগস্ট) সকাল ১১টায় ফকিরহাট মডেল থানার সামনে থেকে পুলিশ ভ্যানসহ কয়েকটি গাড়িতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আইন শৃঙ্খলা বাহিনী এ দল টহল দেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলমসহ সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে পুলিশ কর্মস্থলে ফেরায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

এসময় কর্মকর্তারা জানান, হামলা ভাংচুর রোধে এবং উপজেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই টহল দেয়া হয়েছে। পুলিশের কার্যক্রম শুরু হয়েছে, উপজেলায় নিরাপত্তা আরো জোরদার করা হবে।

টহল চলাকালীন সময়ে এদিন উপজেলার কাটাখালি মোড়ে কলেজ ছাত্রছাত্রীদের সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা যায়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।