সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়া উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা | চ্যানেল খুলনা

ডুমুরিয়া উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা

ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ডুমুরিয়া উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা রবিবার (৪ আগস্ট) সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ।

প্রধান অতিথি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য oপ্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করা হবে। তিনি এলাকায় নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান।

এ সভায় অঅরো ছিলেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত হোসেন, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার বি‌সার্কেল মোঃ আশিস ইকবাল, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক,ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা কাজল মল্লিক, ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জ আব্দুল গাফফার, বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন পারভীন রুমা, গোবিন্দ ঘোষ, ইউপি চেয়ারম্যান হুমায়ুন‌ কবির বুলু, শেখ হেলাল উদ্দিন,গাজী তৌহিদ, শেখ দিদার হোসেন, মোঃ জহুরুল হক, গোপাল চন্দ্র দে, সমারেশ মন্ডল,ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডুমুরিয়া জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী কাজী রমজান আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ মন্ডল, শিক্ষক মোঃ আইয়ুব হুসাইন,ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন, সহ-সভাপতি আবু সাঈদ আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, ডুমুরিয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, সমাজসেবা বিষয়ক কর্মকর্তা সুব্রত বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা শিখা রাণী, ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা অশিত সরকার,সহ আরো অনেকে।

উল্লেখ্য আলোচনা সভা শেষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২৪ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

দিঘলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।