সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শাহরুখকে জড়িয়ে হাউমাউ করে কাঁদলেন সুহানা! | চ্যানেল খুলনা

শাহরুখকে জড়িয়ে হাউমাউ করে কাঁদলেন সুহানা!

নিজের দল কেকেআরকে সাহস যোগাতে রোববার বিকেলে চেন্নাই পৌঁছান বলিউড বাদশাহ শাহরুখ খান। সেখানে শিরোপা জেতার চিন্তায় এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ম্যাচের সময়টা বেশ উদ্বেগের মাঝে কাটান তিনি। তবে শেষ মুহূর্তে বদলে যায় শাহরুখের চেহারা। ম্যাচ জিতে আইপিএলে চ্যাম্পিয়নশিপ খেতাব পাওয়া মাত্রই পাশে থাকা স্ত্রীকে জড়িয়ে ধরেন । এরপর একে একে প্রকাশ্যে আসে শাহরুখের মিষ্টি পারিবারিক মুহূর্ত; যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে ।

কেকেআর জিততেই শাহরুখকে জাপটে ধরে কেঁদে ফেলেন সুহানা। বাবার কাছে শাহরুখ কন্যার প্রশ্ন, ‘তুমি খুশি তো?’ মেয়েকে বুকে টেনে নিলেন বাদশা। পাশেই দাঁড়িয়ে দুই ছেলে আরিয়ান ও আব্রাম। বাবা-মেয়ের আবেগ দেখে ভক্তরাও কান্নায় ভেঙে পড়েন।

এদিন কেকেআরের তারকা ক্রিকেটার হর্ষিত রানা কোলে তুলে নেন। হর্ষিতকে ফ্লায়িং কিস দেওয়া শেখালেন শাহরুখ। এ সময় কিং খান বলেন, ‘টিমের প্রত্যেককে আমার সঙ্গে দাঁড়াতে হবে এবং আমি বলল ১,২,৩ তখন এইটা করতে (উড়ন্ত মুর ভঙ্গি) হবে’।

উল্লেখ্য, প্যাট কামিন্সের দল টসে জিতলেও ২২ গজে কেকেআরের সামনে টিকতে পারে নি। প্রথমে ব্যাট করে মাত্র ১১৩ রানেই গুটিয়ে যায় হায়দরাবাদ। এরপর ব্যাট করতে নেমে মাত্র ১০.৩ ওভারেই নির্ধারিত রান তুলে ৮ উইকেটে সহজ জয় পেয়েছে কেকেআর। ম্যাচ সেরা হয়েছেন অজি বোলার মিচেল স্টার্ক।

আইপিএল ২০২৪-এর সব থেকে বেশি রান সংগ্রহকারী হয়ে অরেঞ্জ ক্যাপ জিতেন বিরাট কোহলি। আরসিবি তারকা ১৫ ম্যাচে ব্যাট করতে নেমে ৭৪১ রান সংগ্রহ করেন। তবে এই সিজনেও ট্রফি থেকে লক্ষ যোজন দূরেই থাকলেন কিং কোহলি।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে: তিথি

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।