সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মা হচ্ছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন | চ্যানেল খুলনা

মা হচ্ছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন মা হতে চলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবরটি নিজেই নিশ্চিত করেছেন। রোববার (১২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে ক্যাপশনে লিখেছেন, ‘বিসমিল্লাহ। হ্যাপি মাদারস ডে টু মি’।

গণমাধ্যমকে ফারিয়া শাহরিন বললেন, ‘মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। স্বপ্ন সত্যি হলো। আল্লাহর উপহার এটা। তিনি নিজ হাতে এই উপহার পাঠাচ্ছেন। সবার কাছে দোয়া চাই।’

তিনি আরও বলেন, ‘ক্যারিয়ারের সঙ্গে ব্যক্তিগত জীবন এগিয়ে নিতে হবে। ক্যারিয়ারের জন্য সন্তান না নিয়ে ক্যারিয়ারের পেছনে ছুটলে শেষ বয়সে হতাশাগ্রস্ত হয়ে যেতে হবে। আমি তেমন জীবন চাই না।’

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় ফারিয়ার। দুই বছর পর ২০২৩ সালে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এক বছর পর মা দিবসে জানালেন নতুন অতিথি আগমনের খবর।

উল্লেখ্য, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। ‘কথা দিলাম’ বিজ্ঞাপনচিত্র করে আলোচিত হয়েছিলেন সেসময়। পরবর্তীতে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিতি পান এ অভিনেত্রী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

ইরানে হামলার ভিডিওতে নিজের গান ব্যবহারে ক্ষুব্ধ কেটি পেরি

মুক্তির আগেই ৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থার চেষ্টা, যা বললেন অভিনেত্রী

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।