সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে এসএসিপি প্রকল্পের সবজি ক্ষেত পরিদর্শনে ইফাদের প্রতিনিধিদল | চ্যানেল খুলনা

ফকিরহাটে এসএসিপি প্রকল্পের সবজি ক্ষেত পরিদর্শনে ইফাদের প্রতিনিধিদল

বাগেরহাটের ফকিরহাটে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এর বিভিন্ন সবজি ক্ষেত পরিদর্শণ করেন ইফাদ ইন্টারন্যাশানাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট এর পতিনিধিদল।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় পরিদর্শণ কালে ধনপোতায় প্রকল্পের আওতায় তিনটি কৃষক গ্রুপের মাঝে ১টি পিকআপভ্যান, ১টি পাওয়ার টিলার, ১টি ভ্যান, ৭টি চার্জার স্প্রে মেশিন, ৫টি ওয়াটার পাম্প এবং ১টি ওজন মেশিন বিতরণ করা হয়। এসময় কৃষকদের সাথে মতবিনিময় শেষে বিভিন্ন সবজি ক্ষেত পরিদর্শন করেন।

পরে অর্গানিক বেতাগা রিসোর্স সেন্টার চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইফাদের মিশন লিডার ডন গ্রিনবার্গ। এতে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সংকর কুমার মজুমদার। বিশেষ অতিথি ছিলেন এসএসিপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট ডাঃ মোঃ হামিদুর রহমান, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, এসএসিপির ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর সৈয়দ আবু সিয়াম জুলকারনাইন, ইফাদের প্রোগ্রাম ম্যানেজার রিলা কার্ক, এসএসিপি বারি কম্পোনেন্ট করডিনেটর পরিমল চন্দ্র বিশ্বাস, ইফাদের প্রাইভেট সেক্টর ফারিয়া তাসিন, নিউট্রিশন স্পেশালিস্ট সাইফুল ইসলাম, জেন্ডারের সোশ্যাল ইনক্লুশন এন্ড নিউট্রিশন স্পেশালিস্ট লুৎফুন নাহার, এফএও’র এসিস্ট্যান্ট ন্যাশনাল কমিউনিকেশন স্পেশালিস্ট জারিন আনান খন্দকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন।

উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নয়ন কুমার সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কৃষক রতন দাস, মাহাতাব শেখ, রত্না রানী চৌধুরী প্রমূখ। শেষে বাহিরদিয়া সুমি ভার্মি কম্পোস্ট সার পরিদর্শণ করেন কর্মকর্তারা। এসময় বিভিন্ন কর্মকর্তা, গনমাধ্যমকর্মী ও কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা জানান, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আয় এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বৃদ্ধির জন্যে বৈচিত্যপূর্ণ, উচ্চ-মূল্যের ফসল উৎপাদন এবং তাজা ও প্রক্রিয়াজাত কৃষি পণ্য বাজারজাতকরণে আরও সক্রিয় ও প্রতিযোগিতামূলক করার উদ্দেশ্যে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) অর্থায়নে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) প্রকল্প বাস্তবায়ন করছে। কারিগরী সহায়তা প্রদান করছে জাতিসংঘের খাদ্য ও কৃষি উন্নয়ন সংস্থা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।