সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে গাঁজাসহ যুবক আটক | চ্যানেল খুলনা

রামপালে গাঁজাসহ যুবক আটক

বাগেরহাটের রামপালে থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ ওহিদ খান (২০) নামের এক যুবককে আটক করেছে। আটক যুবক মল্লিকেরবেড় ইউনিয়নের মল্লিকেরবেড় বেড় গ্রামের মোঃ নাসির খানের ছেলে।

বুধবার (২৪ এপ্রিল) সকালে আটক যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটক জেল হাজতে প্রেরণের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি (তদন্ত) বিধান পাল।

রামপাল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রামপাল থানা এলাকায় মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনাকালে থানা পুলিশের একটি চৌকস দল পশ্চিম মল্লিকেরবেড় এলাকায় স্কুল মাঠ প্রাঙ্গণে ওই যুবককের দেহ তল্লাশি করা হয়। এসময় তার দেহ থেকে ৮০(আশি) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ওসি বিধান পাল আরও বলেন, গতরাতে মল্লিকেরবেড় ইউনিয়নে অভিযান চালিয়ে ওহিদ খান নামের ওই যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে বুধবার বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে দেড় কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক-২

ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সুন্দরবনে দুটি অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক, দুই জেলে উদ্ধার

ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।