সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ সংলগ্ন নদী শাসনে বাপাউবোর প্রকৌশলী | চ্যানেল খুলনা

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ সংলগ্ন নদী শাসনে বাপাউবোর প্রকৌশলী

বাগেরহাটের ফকিরহাট শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ সংলগ্ন ভোলা নদীর ভাঙ্গন রোধ, নদী শাসন ও দৃষ্টি নন্দন করার জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা পরিদর্শন করেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে পরিদর্শন কালে তিনি প্রকল্পের বিভিন্ন বিষয়ে বাপাউবোর অন্যান্য প্রকৌশলীদের দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাস, তত্বাবধায়ক প্রকৌশলী ( পুর) মোঃ সবিবুর রহমান, বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আলবিরুনী সহ বাপাউবোর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও কলেজের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে অতিথিদের হাতে অধ্যক্ষ বটু গোপাল দাস কলেজের শুভেচ্ছা স্মারক তুলে দেন।

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের সার্বিক ব্যাবস্থাপনা ও পরিবেশ দেখে অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা সন্তোষ প্রকাশ করেন। তিনি এসময় নদী শাসনের মাধ্যমে নদীর ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণে উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪

ফুলকা পচা রোগে ফকিরহাটে মরছে মাছ, আতঙ্কে চাষিরা

ফকিরহাটে খামারিদের শিং মাছের পোনা ও উপকরণ বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।