সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীর শেরে বাংলা কলেজের শিক্ষকদের সাথে যশোর সিভিল সার্জনের মতবিনিময় | চ্যানেল খুলনা

চিতলমারীর শেরে বাংলা কলেজের শিক্ষকদের সাথে যশোর সিভিল সার্জনের মতবিনিময়

বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজের শিক্ষকদের সাথে কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও যশোর সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস জয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১ টায় শেরে বাংলা কলেজ শিক্ষক মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস জয়।

এ সময় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মঈনুদ্দিন শেখ, চন্দ্র শেখর মিস্ত্রী, আককাজ আলী, শ্রীনিবাস মন্ডল খায়রুল ইসলাম প্রমুখ। সভায় কলেজের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে খুলনা বিভাগের শেষ্ঠ সি়ভিল সার্জন নির্বাচিত হওয়ায় চিতলমারীর কৃতি সন্তান ও কলেজ পরিচালনা পরিষদের সদস্য ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাসকে কলেজ পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। একই সাথে ২০২৩ সালের এইচ এস সি পরীক্ষায় উপজেলা পর্যায়ে সর্বোচ্চ জিপিএ ৫ সহ শতকরা হারে সর্বাধিক ভাল ফলাফলের কৃতিত্ব অর্জন করায় সিভিল সার্জনের পক্ষ থেকে কলেজের শিক্ষক-কর্মচারীদের মিষ্টিমুখ করানো হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।