সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানে ৪ জনের কারাদণ্ড | চ্যানেল খুলনা

পাইকগাছায় অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানে ৪ জনের কারাদণ্ড

খুলনার পাইকগাছায় সরকারি খাস জমি দখল বন্ধে কঠোর অবস্থানে আছেন উপজেলা প্রশাসন। সোমবার সন্ধ্যায় পাইকগাছার দেলুটী ইউনিয়নে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন।

অভিযানে নদীর চরভরাটি সরকারি জমিতে স্কেভেটর মেশিন দিয়ে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে জমি দখলের সময় ৪ জনকে হাতেনাতে আটক করেন তিনি।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল আমিন বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে দেলুটীর জিরবুনিয়া গ্রামের রঞ্জন কুমার মণ্ডলের ছেলে ইলাবন্ত মন্ডল (৩৬) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া নড়াইলের কালিয়া উপজেলার খানজাহান আলী শিকদারের ছেলে ইনামুল শিকদার (২২), মোরফুদুল সরদারের ছেলে মোঃ আরাফাত সরদার (২২) ও মোঃ হারুন শেখের ছেলে মোঃ মিজানুর শেখ (২৫) কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, পিসি মোঃ রাহাজুল ইসলাম, আনসার সদস্য মিহির, কামরুল, প্রসেনজিৎ, পেশকার ইবরাহীম এবং প্রধান সহকারী মোঃ আব্দুল বারী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।