সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মুক্তিযোদ্ধাদের মাঝে কল্যান ট্রাস্টের অর্থ প্রদান | চ্যানেল খুলনা

মুক্তিযোদ্ধাদের মাঝে কল্যান ট্রাস্টের অর্থ প্রদান

পাইকগাছায় মুক্তিযোদ্ধা কল্যান ট্রাষ্টের পক্ষ থেকে ৩৬ জন মুক্তিযোদ্ধার ২ হাজার টাকা করে মোট ৭২ হাজার টাকা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু।

বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রুহুল আমীন, ডেপুটি কমান্ডার ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মলঙ্গী, সহকারী কমান্ডার অবঃ শিক্ষক রনজিৎ কুমার সরকার, কাজী তোকারাম হোসেন, জামির হোসেন, আনিছুর রহমান, আব্দুল ওয়াদুদ, শহীদ কাগুজি, মাজেদ সরদার ও আব্দুর রহমান।

অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ৫০ জন অসহায় হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র দেয়া হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।