সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের সাথে সোনালী ব্যাংকের চুক্তিপত্র স্বাক্ষর | চ্যানেল খুলনা

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের সাথে সোনালী ব্যাংকের চুক্তিপত্র স্বাক্ষর

বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়া অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের সাথে সোনালী ব্যাংক পিএলসি, গৌরম্ভা বাজার শাখার আয়োজনে ‘অনলাইন সেবার (সোনালী পেমেন্ট গেটওয়ে) মাধ্যমে শিক্ষার্থীদের সকল ধরনের ফি গ্রহণ সংক্রান্ত চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও অত্র কলেজের প্রতিষ্ঠাতা স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাস।

ব্যাংক কর্মকর্তা শুভ্র জ্যোতি বসুর উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সুকুমার রায়, এ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান, সিনিয়র গৌরম্ভা শাখার প্রিন্সিপাল অফিসার শেখ রাসেল আহমেদ, সহকারী অধ্যাপক মো. হোসাইন ছায়েদীন, মো. সিরাজুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন একাদশ শ্রেণির ছাত্রী ইসরাত জাহান এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন একাদশ শ্রেণির ছাত্র রুদ্র চক্রবর্তী।

শেষে সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সোনালী ব্যাংক পিএলসি এর মধ্যে চুক্তিপত্র স্বাক্ষর সম্পাদনার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।