সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে শতাধিক শীতার্ত কৃষাণ-কৃষাণীর মাঝে কম্বল বিতরণ | চ্যানেল খুলনা

চিতলমারীতে শতাধিক শীতার্ত কৃষাণ-কৃষাণীর মাঝে কম্বল বিতরণ

বাগেরহাটের চিতলমারীতে কৃষক ও কৃষি বান্ধব সংগঠন ‘স্বপ্ন পূরণ কৃষি কল্যাণ সমবায় সমতি লিঃ’ পক্ষ থেকে শতাধিক শীতার্ত কৃষাণ-কৃষাণীর মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলার টেকের বাজার সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় স্বপ্ন পূরণ কৃষি কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি সুধাংশু শেখর সদাই’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব কুমার দাস, উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোহেল পারভেজ প্রমুখ। এ সময় অতিথিরা বিভিন্ন এলাকার সতাধিক শীতার্ত কৃষাণ- কৃষাণীর হাতে কম্বল তুলে দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।