সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাট মূলঘরে অসহায় প্রবীণদের কম্বল বিতরণ | চ্যানেল খুলনা

ফকিরহাট মূলঘরে অসহায় প্রবীণদের কম্বল বিতরণ

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর নবলোক পরিষদ ফলতিতা শাখার উদ্যোগে ও প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় অসহায় ও দুঃস্থ ৭৫জন প্রবীণদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মূলঘর বানিয়াখালী সৎসঙ্গ আশ্রমে রোববার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবলোক পরিষদের পরিচালক মোঃ ফকরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার। এতে বিশেষ অতিথি ছিলেন নবলোক পরিষদের কর্মসূচি সমন্বয়কারি মোঃ মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্পের সমন্বয়কারী মো. আব্দুল হান্নান। এসময় বিভিন্ন ইউপি সদস্য, প্রবীন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফকিরহাটে ডাকাতি হওয়া ট্রাক মালামাল সহ উদ্ধার : আটক ২

চিতলমারীতে জুস বিক্রি নিয়ে বাক-বিতণ্ডার জেরে দোকানিকে কুপিয়ে হত্যা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।