সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে ভোট দিতে যাওয়ার পথে ভ্যান থেকে পড়ে তরুনীর মৃত্যু | চ্যানেল খুলনা

ফকিরহাটে ভোট দিতে যাওয়ার পথে ভ্যান থেকে পড়ে তরুনীর মৃত্যু

বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় ভোট দিতে যাওয়ার পথে ভ্যানের চাকার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে সোনিয়া আক্তার (২২) নামে এক তরুনী মারা গেছেন।
নিহতের মা আফিয়া বেগম জানান, রোববার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে সোনিয়া আক্তারকে নিয়ে বাড়ি থেকে ভ্যানযোগে লখপুর আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুল কেন্দ্রে যাচ্ছিলেন। তারা খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে যাওয়ার পথে ভ্যানের চাকার সাথে ওড়না পেঁচিয়ে যায় সোনিয়ার গলায়। এতে সে চলতি ভ্যান থেকে নিচে পড়ে গুরুত্ব আহত হন। তাকে উদ্ধার করে তিলক সিএসএস হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
নিহত সোনিয়া লখপুর ১নং ওয়ার্ডের মৃত রুহুল কুদ্দুসের একমাত্র মেয়ে। সোনিয়া তার মায়ের সাথে লখপুর যুগিখালী ব্রীজের নিচে সরকারী জায়গায় বসবাস করতেন। সে কাটাখালী হাইওয়ে থানায় রান্নার কাজ করতো।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।