সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
পূজা উদযাপন ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাথে রশীদুজ্জামানের মতবিনিময় | চ্যানেল খুলনা

পূজা উদযাপন ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাথে রশীদুজ্জামানের মতবিনিময়

পাইকগাছা উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন খুলনা-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোঃ রশীদুজ্জামান।

তিনি বুধবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় করেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধুর সভাপতিত্বে ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ঐক্য পরিষদের জেলা কমিটির সহ-সভাপতি এড. অজিত কুমার মন্ডল, পূজা পরিষদের জেলা কমিটির যুগ্ম সম্পাদক সাধন ভদ্র, ঐক্য পরিষদের উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায়, পূজা পরিষদের উপজেলা সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, জেলা সদস্য অলোক মজুমদার, মনোহর চন্দ্র সানা, প্রাণ কৃষ্ণ দাশ, মুরারি মোহন সরকার, বাবুরাম মন্ডল, অখিল মন্ডল, জগদীশ রায়, কৃষ্ণপদ মন্ডল, হেমেশ চন্দ্র মন্ডল, সুনীল মন্ডল, নির্মল চন্দ্র অধিকারী, শংকর দেবনাথ, পঞ্চানন সানা, দীপক মন্ডল, অসিম রায়, পলাশ বিশ্বাস, পিযুষ সাধু, বিপুল বিশ্বাস, তাপস বসু, অপুর্ব রায়, বিপ্লব সাধু, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, প্রকাশ ঘোষ বিধান, কালিপদ মন্ডল, বিমল কৃষ্ণ সরকার, অশোক অধিকারী, দেবব্রত কুমার মন্ডল, ত্রীনাথ বাছাড়, সুব্রত কুমার সানা, উজ্জ্বল মন্ডল, পঙ্কোজ মন্ডল, তপন ঘোষ, যোগেশ মন্ডল, প্রজিৎ কুমার রায়, বিধান রায়, তারক মজুমদার, দিপংকর কুমার, বিজন বিহারী ও বিদ্যুৎ বিশ্বাস।

মতবিনিময় সভায় রশীদুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে আমরা সবাই বাঙালি। এখানে কোন ভেদাভেদ নাই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ নিরাপদে থাকে। নিরাপদে সবাই যার যার ধর্মীয় উৎসব উদযাপন করে থাকে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশে আবারও ১/১১ পরিস্থিতি সৃষ্টি হবে। এ ধরণের পরিস্থিতি এড়াতে তিনি সনাতন ধর্মালম্বী সহ সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে আহ্বান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

পাইকগাছায় নদীর তীর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার ​

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।