সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে এমপি শেখ হেলাল উদ্দীনের নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন | চ্যানেল খুলনা

চিতলমারীতে এমপি শেখ হেলাল উদ্দীনের নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

বাগেরহাটের চিতলমারীতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ হেলাল উদ্দীনের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক উজ্জল মুন্সীর সার্বিক তত্ত্বাবধানে শিবপুর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের জন্য এ নির্বাচনী কার্যালয় স্থাপন করা হয়।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকাল ৫ টায় আনুষ্ঠানিক ভাবে এ নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল হক মুন্সী, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, অবনী মোহন বসু, শামীম আনোয়ার বাবু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এলাহী শেখ, হাসমত আলী শেখ, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক রবীন হীরা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম লিটন মুন্সী, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহীম মুন্সীসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগনের নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।