সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাট আদর্শ বিদ্যালয়ে ফল প্রকাশ অনুষ্ঠান | চ্যানেল খুলনা

ফকিরহাট আদর্শ বিদ্যালয়ে ফল প্রকাশ অনুষ্ঠান

ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ২০২৩ এর ফল প্রকাশ অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে। শনিবার ২৩ ডিসেম্বর সকাল এগারোটায় এ অনুষ্ঠান ফকিরহাট আদর্শ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের আয়োজনে ফকিরহাট কাজি আজহার আলি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আ: বারী’র সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলু।স্বাগত বক্তব্য উপস্থাপন করেন ফকিরহাট আদর্শ বিদ্যালয় অধ্যক্ষ ঠাকুর দাশ রায়।

ফল প্রকাশ অনুষ্ঠানে আদর্শ বিদ্যালয় শিক্ষক শহীদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ও মুলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, শ্রম বিষয়ক সম্পাদক শেখ মজনেয়ার রহমান, স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ,অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।