সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটের নলধা-মৌভোগ ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটের নলধা-মৌভোগ ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

জনঅংশীদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যে ৬নং নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১ ও ২নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভার সভা (২০২৩-২৪) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল চারটায় ডহর মৌভোগ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভার উদ্বোধন করেন নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি। ওয়ার্ড সদস্য (সংরক্ষিত) সন্ধ্যা রানী মন্ডল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা সেখ সাখাওয়াত হোসেন।

ইউপি সচিব মো: দাউদ আলী’র সঞ্চালনায় ওই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আব্দুর রাজ্জাক ও শ্রম বিষয়ক সম্পাদক শেখ মজনেয়ার রহমান।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব দাস, বিভিন্ন জনপ্রতিনিধি, উপকারভোগী, রাজনৈতিক ব্যক্তি, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ সহ নারী পুরুষ নির্বিশেষে ১ ও ২নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সকল শ্রেণিপেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।