সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীর চরবানিয়ারী ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচনী কেন্দ্র পরিচালানা কমিটি গঠন | চ্যানেল খুলনা

চিতলমারীর চরবানিয়ারী ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচনী কেন্দ্র পরিচালানা কমিটি গঠন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চিতলমারীর চরবানিয়ারী ইউনিয়নের ৩ টি ওয়ার্ডের নৌকা প্রতীকের নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় ব্রহ্মগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ নির্বাচনী কেন্দ্র কমিটির গঠনের লক্ষে এক বর্ধিত সভার আয়োজন করা হয়।

সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল মণ্ডলে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রনজিত বাড়ৈ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুখময় ঘরামী। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মুকুল কৃষ্ণ মÐল, রবীন্দ্রনাথ ঘরামী, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পিনাক ভূষণ রায়, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রবীন হীরা প্রমুখ।

সভা শেষে সর্বসম্মতিক্রমে ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শচীন্দ্রনাথ শিকদারকে আহ্বায়ক ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গুরুপদ বৈরাগীকে যুগ্ম-আহ্বায়ক করে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।