সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নেতা নয়, সেবক হতে চাই ; সাংবাদিকদের সাথে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ এর শুভেচ্ছা ও মতবিনিময় | চ্যানেল খুলনা

নেতা নয়, সেবক হতে চাই ; সাংবাদিকদের সাথে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ এর শুভেচ্ছা ও মতবিনিময়

নেতা নয়, নির্বাচিত হলে পাইকগাছা কয়রার মানুষের সেবক হবো বলে জানিয়েছেন খুলনা -০৬ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম মনোনীত নোঙ্গর প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এস এম নেওয়াজ মোরশেদ। তিনি শুক্রবার সকালে পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকের সাথে নির্বাচনী শুভেচ্ছা ও মতবিনিময়কালে এমন মন্তব্য করেন।

ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ বলেন সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, কিন্তু যোগ্য নেতৃত্বের অভাবে নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন একটি গণতান্ত্রিক দল, এখানে পরিবার তন্ত্রের কোন সুযোগ নাই, দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। এটি নিবন্ধিত একটি রাজনৈতিক দল। দল আমাকে মনোনয়ন দিয়েছি, আশাকরি যোগ্য প্রার্থী হিসেবে এলাকার মানুষ নোঙ্গর প্রতীকে ভোট আমাকে নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হলে কোন প্রতিহিংসার রাজনীতি করবো, এলাকার সামগ্রিক উন্নয়ন সহ সুন্দরবন জেলা বাস্তবায়নের চেষ্টা করবো। তিনি নির্বাচনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় বিএনএম এর উপজেলা সভাপতি বনি আমিন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রনি, এডভোকেট মনজুরুল ইসলাম, ও আব্দুস সাত্তার সহ দলীয় নেতাকর্মী ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এসময় প্রেসক্লাবের সভাপতি সম্পাদক সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।