সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আবারও নৌকায় ভোট দিন : শেখ হেলাল | চ্যানেল খুলনা

শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আবারও নৌকায় ভোট দিন : শেখ হেলাল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী শেখ হেলাল উদ্দীন এমপি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকায় ভোট দিন। আগামী ৭ জানুয়ারীর নির্বাচনের দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটি হবে অবাধ-নিরেপেক্ষ শান্তিপূর্ণ। তাই নির্বাচনী আচরণ বিধি মেনে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।

তিনি আরো বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে দেশের দক্ষিণ বঙ্গের ৯৫ টি নির্বাচনী আসনের দেখা-শুনা আমাকে করতে হবে। আমি বার বার আপনাদের কাছে আসার সুযোগ পাব না। আমি আমার নির্বাচনটিকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। আমি বিশ্বাস করি আপনারা বিগত ৫ টি সংসদ নির্বাচনের মত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বাধিক ভোটে নৌকাকে বিজয়ী করবেন। সোমাবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪ টায় চিতলমারী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হেলাল উদ্দীন আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের মিলে মিশে কাজ করতে হবে। নির্বাচনের সময় অনেক হাইব্রিড নেতারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে। আপনারা চোখ-কান খোলা রাখবেন। তিনি আরো বলেন, আমার ছেলে শেখ সারহান নাসের তন্ময় বাগেরহাট-২ আসনের এমপি প্রার্থী। আপনারা তার জন্য ও দোয়া করবেন। কর্মী সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়ের সঞ্চালণায় সম্মানিত অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোননীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় এমপি।

এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নিজাম উদ্দীন, রফিকুল ইসলাম তাপস, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদসহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দসহ সহযোগি-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।