সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইউএনও'র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ ; অভিভাবক কে অর্থদণ্ড | চ্যানেল খুলনা

ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ ; অভিভাবক কে অর্থদণ্ড

বাল্যবিবাহের আয়োজন করায় অভিভাবক কে অর্থদণ্ড করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় খুলনার পাইকগাছায়।

জানা গেছে উপজেলার লস্কর ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামের তপন ঢালী পাশ্ববর্তী আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালভাঙ্গা গ্রামের জৈনক ব্যক্তির নাবালিকা মেয়ের সাথে তার ছেলে সুমিত ঢালীর বিয়ের আয়োজন করে।

এমন খবর জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন ও আনসার কমান্ডার আবু হানিফ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ছেলের অভিভাবক কে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুজ্জামান বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে ছেলের অভিভাবক কে ৮ হাজার টাকা অর্থদণ্ড করেন এবং বাল্যবিবাহ বন্ধ করে দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিশ্ব শিশু সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সাব-রেজিস্ট্রারকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, আধাঘণ্টা পর ফিরলেন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

সেনহাটি ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী সাদ্দামের প্রচেষ্টায় চক্ষু চিকিৎসা ক্যাম্প

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।