সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটের নলধা-মৌভোগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটের নলধা-মৌভোগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

জনঅংশীদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যে ৬নং নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৯নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভার সভা (২০২৩-২৪) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় কাথলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভার উদ্বোধন করেন নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি।

ওয়ার্ড সদস্য মিন্টু বৈরাগী’র সভাপতিত্বে ও ইউপি সচিব মো: দাউদ আলী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: এএসএম মফিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, সহসভাপতি শেখ আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. হিটলার গোলদার, সাংগঠনিক সম্পাদক শেখ আসলাম আলী, শ্রম বিষয়ক সম্পাদক শেখ মজনেয়ার রহমান।

সভার উপদেষ্টা ইউনিয়ন পরিষদ সদস্য (সংরক্ষিত) মোসা: শামীমা বেগম,বিভিন্ন জনপ্রতিনিধি, উপকারভোগী,রাজনৈতিক ব্যক্তি, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ সহ নারী পুরুষ নির্বিশেষে ৯নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সকল শ্রেণিপেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।