সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বলিউডে অভিষেক হলো জয়া আহসানের | চ্যানেল খুলনা

বলিউডে অভিষেক হলো জয়া আহসানের

ভারতীয় সিনেমায় অনেকদিন ধরেই কাজ করছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। কলকাতার বেশকিছু বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বাংলা ভাষার চলচ্চিত্র পেরিয়ে এবার হিন্দি সিনেমায় অভিনয় করলেন জয়া।

শুক্রবার (৮ ডিসেম্বর) বলিউডে অভিষেক হলো জয়া আহসানের। অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমা ‘কড়ক সিং’-এ দেখা গেল তাকে। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পেয়েছে সিনেমাটি। ছবিতে নয়না চরিত্রে অভিনয় করেছেন তিনি। তারকাবহুল এই চলচ্চিত্রে জয়া ছাড়াও আছেন পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী, সঞ্জনা সাংঘি প্রমুখ।

গত নভেম্বরে ভারতের গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলাদেশি অভিনেত্রী।চলচ্চিত্রটির গল্প অ্যামনেশিয়ায় আক্রান্ত অর্থনৈতিক দুর্নীতি বিভাগের এক কর্মকর্তাকে ঘিরে। এ কর্মকর্তা শ্রীবাস্তব ওরফে কড়ক সিং কেন, কীভাবে হাসপাতালে হাজির হলেন, তা নিয়ে এগিয়েছে ছবির গল্প।

কড়ক সিং সিনেমার গল্পটি মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে। অনিরুদ্ধর অন্য ছবির মতো এতেও থাকবে মানসিক দূরত্ব, জটিলতা, ব্যক্তিজীবনের গল্প ইত্যাদি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

কেন এখনও বিয়ে করেননি ৪৭ বছর বয়সী রাইমা, জানালেন নিজেই

মাতৃত্বের পর শরীর নিয়ে যে কথা বললেন ক্যাটরিনা

শুটিংয়ের চুক্তিতে ‘পিরিয়ড লিভ’ চান শ্রুতি হাসান

ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেল ১ ইউরো ক্ষতিপূরণ

আমি এখানে চাষ করতে আসিনি, ইন্ডাস্ট্রি নিয়ে ক্ষুব্ধ অহনা

২ কোটির সিনেমার আয় করল ২৮০ কোটি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।