সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবাসে যুবদলের ইট-পাটকেল নিক্ষেপ | চ্যানেল খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবাসে যুবদলের ইট-পাটকেল নিক্ষেপ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষকদের বহনকারী একটি বাসে হামলা চালিয়েছে যুবদলের নেতাকর্মীরা। বুধবার (৫ ডিসেম্বর) দুপুর ২টায় নগরীর ময়লাপোতা জোহরা খাতুন স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ বলেন, ‘দুপুর ২টার দিকে শিক্ষকবাহী বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। এ সময় ইট পাটকেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায় তারা। বাসের পেছনের দুটি জানালার গ্লাস ভেঙে যায়।

তিনি বলেন, ‘বাসে থাকা নুরুল ইসলাম নামের এক শিক্ষার্থী ও বাসের হেলপার মো. জুয়েল আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

এ ঘটনার তীব্র নিন্দা ও দ্রুতই ব্যবস্থা নেয়ার দাবি জানান শিক্ষকরা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (সাউথ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে ময়লাপোতা থেকে খুলনা বিশ্ববিদ্যালয় দিকে যাচ্ছিল বাসটি। এ সময় যুবদলের ১৫-২০ জনে একটি মিছিল বাসটির ওপর হামলা করে। সরেজমিন পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলার প্রক্রিয়া চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।