সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সাংবাদিক প্রদীপ ম-ল ফালগুনী টেলিভিশনের বর্ষসেরা প্রতিনিধি মনোনীত | চ্যানেল খুলনা

সাংবাদিক প্রদীপ ম-ল ফালগুনী টেলিভিশনের বর্ষসেরা প্রতিনিধি মনোনীত

বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক প্রদীপ ম-ল ফালগুনী টেলিভিশনের বর্ষসেরা উপজেলা প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকার শনির আখড়ার মোতালেব টাওয়ারে ফালগুনী টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, দোয়া, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বর্ষসেরা উপজেলা প্রতিনিধি ক্যাটাগরিতে সাংবাদিক প্রদীপ ম-লকে সম্মাননা স্মারক প্রদান করা
হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফালগুনী টেলিভিশনের চেয়ারম্যান লুৎফা রহমান, ভাইস চেয়ারম্যান ও সিও সেলিম খান জয়, ম্যানেজিং ডিরেক্টর সাব্বির আহমেদ ওসমানীসহ টেলিভিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্টাফ রিপোর্টার, জেলা ও
উপজেলা প্রতিনিধিবৃন্দ।

প্রসঙ্গত, সাংবাদিক প্রদীপ ম-ল দীর্ঘ এক যুগেরও অধিক সময় ধরে প্রথম শ্রেণির জাতীয় পত্রিকা দৈনিক আমাদেরসময়, ডেইলি অবজারভার, খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চল, শিক্ষা বিষয়ক পত্রিকা দৈনিক আমাদের বার্তা, দৈনিক শিক্ষা, ফালগুনী টেলিভিশন, চ্যানেল খুলনা টিভিসহ বিভিন্ন ইলেক্ট্রনিক, প্রিণ্ট ও অনলাইন মিডিয়ায় সুনামের সাথে কাজ করে আসছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।